Welcome to Dorlink
Selected Books
×
Soviet Desher Rupkotha Samagra Vol-1 | Bengali Translated Russian Folktales

Edited By : Boudhayan Bhattacharyya

Compiled By : NA

Translated By : Various/Multiple Writers

Publishers : Reading Panda Publication

  • Shipping Time : 10 Days
  • Policy : Return/Cancellation?

    You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
    Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.

    Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
    Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info.

  • Genre : Child-n-Juvenile>Translated Child Fantasy & Fairy Tales
  • Publication Year : 2021
  • ISBN No : 978-81-954944-1-5
  • Binding : Card Board (Hard) with Gel Jacket
  • Pages : 612
  • Weight : 1800 gms
  • Height x Width x Depth : 10x8.5x02 Inch
MRP : ₹1575.00/- Discount : 12% Off
Your Price : ₹1379.00/-
MRP is subject to change as per edition/impression by the publisher.
If so, it will be notified

About the Book

আমাদের অনেকেরই ছেলেবেলা জুড়ে, রাশিয়ান রূপকথার বইগুলোর প্রভাব ছড়িয়ে আছে, যখন আমার কন্যারতুটি সুধ্যি মামার আলো দেখলো, তখনই, এই বইগুলো দিয়ে তার শৈশব সাজাতে গিয়ে দেখি ওই হরি, সেসব আর এখনকার দিনে পাওয়া যায় না। আজকের ভাষায় তাকেই বলে collectibles, কি আপদ।

দুচারটি নতুন বই যে ছড়িয়ে ছিটিয়ে এদিকে ওদিকে তৈরী হচ্ছে না, এমন নয়, কিন্তু বেশিরভাগই দুগ্মাপ্য। লোকে সেসব কিনলে পরে, পড়বে কি, পারলে zip-lock-pouch বন্দি করে রেখে দেয়! তাই বলে কি মেয়েকে পড়াবো না।

অনেক পরিশ্রম, অনেক অর্থব্যায় করে শুরু হলো আমাদের ব্যক্তিগত লড়াই। বই পাই তো ছবি পাইনা, ছবি পাই তো বইয়ের কতার পাইনা, বই ছবি দুটোই পাই তো দেখা গেলো তিনটে পাতা তিন জায়গায় নেই। এই অবস্থায় কিছু মানুষ আমার সাহায্য করলেন, তাঁদের মধ্যে অন্যতম শ্রদ্ধেয় শ্রী অরুন সোম মহাশয়, যিনি অতি স্নেহবশতঃ আমার এই প্রথম বন্ডের জন্য একটি সম্পূর্ণ নতুন ভূমিকা লিখে দিলেন। বহু বিক্রেতা, আমায় অনেক বই দিয়েছেন, যা আমায় সাহায্য করেছে, ওই ছবি, খোওয়া যাওয়া পাতা, কিংবা চা উল্টে পড়া কভার কে সামলাতে।

এছাড়া যার কথা বলতেই হয়, সে হলো আমার ভাই, সমস্ত ব্ল‍্যাক এন্ড হোয়াইট ছবি কে এনহ্যান্সড মনোটনে আনার মতো দুরূহ কাজটিই শুধু নয়, বই এর প্রচ্ছদ, পাবলিসিটি পোস্টার, এমনকি পাবলিকেশন এর লোগোটা তৈরী করা পর্যন্ত তার কৃতিত্ব। এই ধরণের কাজে, পরিবার এর সমর্থন পাওয়াটা যে কতখানি প্রয়োজন, সেটা তো আমরা সবাই জানি, সুতরাং বাবা মা এবং বৌ এর প্রুফ দেখা থেকে শুরু করে, তাদের আমার সংসারের প্রতি দেবাদিদেব সুলভ ঔদাসীন্য মেনে নেওয়া, বা সারাদিনের খাটুনির পরে, আমার সম্পাদনার কাজ রাতের পর রাত জেগে খুঁটিয়ে পড়ে, তার বিভিন্ন খুঁত তুলে ধরা (অবিশ্যি দুর্জনে বলে স্ত্রী জাতি, খুঁত টা নাকি ভালোই ধরে) এগুলোর কোনো একটা না হলেই কিন্তু এই বইয়ের পক্ষে আত্মপ্রকাশ করা সম্ভব ছিল না।

এইভাবেই, তিনটি বছর কাটলো। আজকে প্রথম খন্ড আপনার। হাতে; দ্বিতীয়, তৃতীয় খন্ডেরা প্রেস এ যাওয়ার জন্য তৈরী, চতুর্থ খন্ড সম্পাদনার কাজ শেষ পর্যায় চালাচ্ছি। আশা করছি, পঞ্চম খতে গিয়ে সমস্ত তৎকালীন সোভিয়েত দেশের রূপকথা কে সংঘবদ্ধ সিরিজ রূপে আপনাদের সামনে আনতে পারবো।

রুশদেশের উপকথা, উক্রাইনীর উপকথা, মণির পাহাড়, ইউক্রেনের লোককথা আর যাদু তীর এই পাঁচটি পূর্নাঙ্গ বই নিয়ে সাজানের হলো সোভিয়েত দেশের রূপকথা সমগ্র'র প্রথম খণ্ড। এতে আছে, ৯৩ টি গল্প এবং ২টি সম্পূর্ণ উপন্যাস সমস্ত রঙিন ও সাদাকালো ছবি অপরিবর্তিত রেখে এবং তাদের গুনগত মান আধুনিক প্রযুক্তির দ্বারা পরিবর্ধিত করে, দুই মলাটের ভেতর এদের পুনঃপ্রকাশ।

আমি বিশ্বাস করি, এই বই হাতে পেলে, আপনারাও সবাই ফেরত পাবেন, আপনাদের একটুকরো ছেলেবেলা, তবে পিসীমা, ঠাকুমার কুলের অভারের বোয়ামের দায়িত্বটা নিতে পারলাম না বলে, ভারী দুঃখিত।